ঝরনায় গোসল করতে নেমে প্রাণ গেল ২ শিক্ষার্থীর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ঝরনায় গোসল করতে নেমে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ০৭:১৩:১৬ পূর্বাহ্ন

ঝরনায় গোসল করতে নেমে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

ছবি:সংগৃহীত


চট্টগ্রামের মিরসরাইয়ে পা পিছলে ঝরনার কূপে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল পরে তাদের মৃতদেহ উদ্ধার করে।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার ওয়াদেহপুর ইউনিয়নের ছোট কমলদহ রূপসী ঝরনায় এ ঘটনা ঘটে।

তারা হলেন–মুশফিকুর রহমান আদনান (২১) ও  মাহবুবর রহমান মুত্তাকিন (২২)। তাদের মধ্যে মুশফিকুর রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র এবং মাহবুবুর নারায়ণগঞ্জের একটি সরকারি কলেজের ছাত্র।

ফায়ার সার্ভিস জানায়, নারায়ণগঞ্জ থেকে ১৪ জন মিরসরাইয়ের রূপসী ঝরনায় বেড়াতে আসেন। শুক্রবার সকালে নিহত দুজন ঝরনায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। সকাল ৯টার দিকে দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস তল্লাশি শুরু করে। দুপুরে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, দুজন নিখোঁজ ছিলেন এবং দুজনেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে মৃতদেহ হস্তান্তর করা হবে।

এর আগে ২৭ সেপ্টেম্বর মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনায় ওপর থেকে পাথরে পড়ে মাহবুব হাসান (৩০) নামের বেসরকারি এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। এ ঘটনার পরদিন (২৮ সেপ্টেম্বর) সংস্কারকাজ ও পর্যটকদের সুরক্ষা নিশ্চিতের সাময়িকভাবে ঝরনায় বন বিভাগের পক্ষ থেকে পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু