অধিনায়ক হয়েই কাল মাঠে নামছেন সাকিব
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০০ AM

অধিনায়ক হয়েই কাল মাঠে নামছেন সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ১১:১৭:২০ AM

অধিনায়ক হয়েই কাল মাঠে নামছেন সাকিব

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ডালাসে আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। যেখানে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল রোববার মাঠে নামবেন সাকিব আল হাসানের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস। ইতোমধ্যে দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে অধিনায়কও ঘোষণা করেছে। ৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে সামাজিক নানা সচেতনতার বার্তাও দেওয়া হবে।

এনসিএলের সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব ও তামিম ইকবাল। বিপিএলের পর এটাই তাদের একইসঙ্গে খেলা টুর্নামেন্ট। সাকিব-তামিম দুজনের ক্লাব অবশ্য ভিন্ন ভিন্ন। ১০ দিনের ১০ ওভারের এই আসরে তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে। সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস। টুর্নামেন্টে পার্টনার হিসেবে আছে রেড ক্রস। সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্ট থেকে লাভবান হলে, সব অর্থ দেওয়া হবে স্বেচ্ছাসেবী সংগঠনটিকে।

আগামীকাল নিজের প্রথম ম্যাচ খেলার আগে লস অ্যাঞ্জেলস ফেসবুক পেজে একটি বার্তায় সাকিব বলেছেন, ডালাসে ৪ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। পরবর্তীতে আরেকটি পোস্টে সাকিবকে অধিনায়ক ঘোষণা করে দলটি। লস অ্যাঞ্জলস কাল স্থানীয় সময় সকাল ১০টায় মুখোমুখি হবে নিউইয়র্ক লায়ন্সের। সাকিবের প্রতিপক্ষ দলের অধিনায়কত্বে থাকছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি।

সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস শক্ত দল গড়েছে। তবে সবচেয়ে বড় নাম কোচিং পদে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কোচিং করানো মিকি আর্থার সেই দলের প্রধান কোচ। আর দলে সাকিবের সতীর্থ হিসেবে থাকছেন পাকিস্তানের রুম্মান রায়েস, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ইংল্যান্ডের টাইমাল মিলস, আফগানিস্তানের হাশমতউল্লাহ শহিদি আর অস্ট্রেলিয়ার জো বার্নস। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন
আজমিরীগঞ্জে রিং জালে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য
হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ঝোড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির আভাস
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন