সাকিব-রোহিতের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ৬ ক্রিকেটার
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩১ AM

সাকিব-রোহিতের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ৬ ক্রিকেটার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০৪:৩৫:৩০ AM

সাকিব-রোহিতের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ৬ ক্রিকেটার

ছবি: সংগৃহীত


২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই অবসরে গিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং ভারতের রোহিত শর্মা। তবে যাওয়ার আগে নিজেদের নামের পাশে টি-টোয়েন্টি ফরম্যাটের এক বিশ্ব রেকর্ডও গড়েছিলেন বাংলাদেশ ও ভারতের দুই কিংবদন্তি। ২০০৭ সাল থেকে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকটি আসরেই দুজন। 

সবমিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট ৯ আসরে খেলেছিলেন সাকিব ও রোহিত। সেই বিশ্বরেকর্ডের কয়েক মাস পরেই অবশ্য এই তালিকায় নাম লিখিয়েছেন আরও ৬ জন। অবশ্য এই ৬ জন নারী ক্রিকেটার। ২০০৯ সাল থেকে শুরু হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের খেলা চলছে সংযুক্ত আরব আমিরাতে। 

সেখানেই মোট ৬ নারী ক্রিকেটারের ক্যারিয়ারের নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেছেন। এরইমাঝে নিজেদের নবম বিশ্বকাপের একটি করে ম্যাচ খেলে ফেলেছেন ভারতের হারমানপ্রীত কৌর, নিউজিল্যান্ডের সোফি ডিভাইন এবং সুজি বেটস, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও ওয়েস্ট ইন্ডিজের স্টেফান টেইলর। 

এই তালিকায় আরও আছেন অস্ট্রেলিয়ার অ্যালিস পেরি। পেরি অবশ্য এই প্রতিবেদন লেখার সময়ে ২০২৪ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। ৯ বিশ্বকাপ খেলা তারকাদের মধ্যে তিনিই সবচেয়ে সফল। নারীদের টি-টোয়েন্টিতে ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। পেরি সেই সুবাদে হয়েছেন নারীদের টি-টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে সফল তারকা। 

বাকিদের মধ্যে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে কেবল ওয়েস্ট ইন্ডিজের স্টেফান টেইলরের। ২০১৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েই বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ানরা। সেই আসরে অধিনায়কও ছিলেন টেইলর। এবারের দলেও নিজের প্রথম ম্যাচে খেলেছেন ৪৪ রানের ইনিংস। যদিও দলকে জেতাতে পারেননি তিনি। 

ভারতের অধিনায়ক হারমানপ্রীত চারবার সেমিফাইনাল খেলেছেন। একবার গিয়েছেন ফাইনাল পর্যন্ত। নিউজিল্যান্ডের সুজি বেটস আর সোফি ডিভান দুইবার রানারআপ এবং দুইবার সেমিফাইনাল পর্যন্ত গিয়েছেন। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন
আজমিরীগঞ্জে রিং জালে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য
হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ঝোড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির আভাস
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন