সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতাকে অব্যাহতি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সাঈদীর মৃত্যুতে শোক

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতাকে অব্যাহতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ০৯:২৯:৫২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতাকে অব্যাহতি

ফাইল


মানবতাবিরোধী অপরাধের মামলায় আজীবন কারাদন্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ সংবাদ বিজ্ঞপ্তিটি নিজেদের ফেসবুকে দেন। জুবের আহমদ প্রথম আলোকে বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর অব্যাহতি পাওয়া নেতারা ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দিয়েছেন। তাদের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজের অভিযোগও আছে।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন সুনামগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাবলু মিয়া, সংগঠনের ছাতক উপজেলা শাখার সহসভাপতি তালুকদার টুনু, জগন্নাথপুর উপজেলা শাখার সহসভাপতি মোহাম্মদ সিদ্দিক, একই উপজেলার চিলাউড়া ইউনিয়ন শাখার সহসভাপতি মামুন চৌধুরী ও ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আইনাল হোসেন ওরফে ইমন।

এর আগে একই অভিযোগ সুনামগঞ্জ জেলা এবং বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের ২১ নেতাকে অব্যাহতি দেওয়া হয়। এর মধ্যে তিনজন ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী