সুনামগঞ্জে ঝড়ের কবলে নৌকা, দুই যুবক নিখোঁজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ঝড়ের কবলে নৌকা, দুই যুবক নিখোঁজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ১২:০০:০৯ অপরাহ্ন

সুনামগঞ্জে ঝড়ের কবলে নৌকা, দুই যুবক নিখোঁজ

ছবি: সংগৃহীত


সুনামঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার (২৭ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকরা হলেন- উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজ (৪০) এবং একই গ্রামের মৃত মশ্রব আলীর ছেলে শাহ আলম (৪১)।

নিখোঁজ আবুল ফয়েজের ভাগনা এসআই বাপ্পি এবং ভাতিজা আরিফুজ্জামান আরিফ জানান, রবিবার সন্ধ্যার দিকে তাহিরপুর সদর বাজার থেকে মাটিয়ান হাওর দিয়ে ইঞ্জিনবাহী একটি ছোট কাঠবডি নৌকাযোগে ফয়েজ ও শাহ আলম বাড়ি ফিরছিলেন। হাওরের মধ্যখানে গেলে ঝড় শুরু হয় এবং বড় বড় ঢেউ উঠে। ঝড়ের সময় তাদের মোবাইল ফোন সচল ছিল। তবে ঝড়ের পর আর তাদের মোবাইল ফোন সচল পাওয়া যায়নি এবং তারা নিখোঁজ হয়ে পড়েন।

পরিবারের লোকজনের ধারনা- ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে তারা নিখোঁজ হয়েছেন। ঝড় থামার পরিবারের লোকজন রাত ১০ টা পর্যন্ত নৌকা নিয়ে হাওরে খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান মিলেনি।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, পরিরার থেকে জানানো হয়েছে এ দুইজন ঝড়ের কবলে পড়ে হাওরে নিখোঁজ হয়েছেন। বৃষ্টির রাত এবং ঢেউ থাকায় এখন উদ্ধার অভিযান চালানো সম্ভবত হচ্ছে না। সকালে খোঁজ নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী