প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ১০:২৬:২১ পূর্বাহ্ন

প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ

ছবি:সংগৃহীত


প্রথম মাসের বেতনের পুরো টাকা ত্রাণ তহবিলে দিয়ে কথা রাখলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। সম্প্রতি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে এক ফেসবুক পোস্টে তিনি ঘোষণা দিয়েছিলেন তার প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিবেন। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রথম মাসের বেতন জমা দিয়ে সেই কথাই রাখলেন আসিফ মাহমুদ।

গতকাল রবিবার রাত পৌনে ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বেতন ত্রাণ তহবিলে দেওয়ার কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, ‘আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব। বর্তমানে শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে।’

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব দুর্যোগ মোকাবিলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সব দুর্যোগ-সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানাই।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা