বাংলাদেশের বিপক্ষে পুনর্জন্ম হয়েছে ভারতীয় স্পিনারের
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩১ AM

বাংলাদেশের বিপক্ষে পুনর্জন্ম হয়েছে ভারতীয় স্পিনারের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ১১:৫০:০৭ AM

বাংলাদেশের বিপক্ষে পুনর্জন্ম হয়েছে ভারতীয় স্পিনারের

ছবি: সংগৃহীত


ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি। সুবিধা করতে পারেননি বোলাররাও। বাংলাদেশকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিকরা।

রোববার (৬ অক্টোবর) গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১১ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ভারত।

ভারতের এই জয়ে বড় অবদান রেখেছেন বরুণ চক্রবর্তী। লম্বা সময় পর দলে ফিরেই দুর্দান্ত বোলিং করেছেন তিনি। ৩১ রানে তিন উইকেট নেন ৩৩ বছর বয়সী এই স্পিনার। ভারতের জার্সিতে এমন পারফরম্যান্সকে নিজের পুনর্জন্ম বলছেন বরুণ।

তিনি বলেন, 'দীর্ঘ তিনটি বছরের পর (দিনটি এলো)… আমার জন্য অবশ্যই আবেগময় ছিল। জাতীয় দলে ফিরতে পেরে দারুণ লাগছে। মনে হচ্ছে যেন, পুনর্জন্ম হলো আমার।'

'চ্যালেঞ্জ অনেক ছিল। ভারতীয় দল থেকে একবার ছিটকে পড়লে, লোকে খুব সহজেই বিবেচনার বাইরে ছুড়ে ফেলে দেয়। তবু সর্বোচ্চ পর্যায়ে থাকার চেষ্টা করতে হয়, দুয়ারে কড়া নেড়েই যেতে হয়। আমি কৃতজ্ঞ যে এবার ফিরতে পেরেছি এবং আশা করি, এভাবেই ভালো করে যাব।'-যোগ করেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন
আজমিরীগঞ্জে রিং জালে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য
হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ঝোড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির আভাস
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন