শান্তিগঞ্জে ইউনিয়ন আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ইউনিয়ন আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ০৪:১৬:৫২ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ইউনিয়ন আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৮ আগস্ট) সকাল ১০ টায় শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজল বাড়ির আরফান আলী বৈঠক খানায় অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু। 

কর্মীসভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, সেলিম রেজা, পশ্চিম বীরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন ও শাহিন আহমদ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জমির উদ্দিন, জেবিবি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, দবির তালুকদার, আবদাল মিয়া, শাহী আলম খান, আলাউদ্দিন, আশ্রব আলী, ইলিয়াস মিয়া, মাহিন মিয়া,  ইজাজ মিয়া, বাবুল মিয়া, ইউপি সদস্য হালিম জায়গীরদার, জাহিদুল ইসলাম ও ইমরান হোসেন প্রমুখ৷ এসময় পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ নেতারা উপস্থিত ছিলেন।

এম.এইচ.এ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী