শান্তিগঞ্জে কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ০৬:১৬:৩২ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিনিধি


সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার(২৮ আগস্ট) বিকেলে উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সকিনা আক্তারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়৷  অভিযান পরিচালনা করে বাজারের বিভিন্ন দোকান থেকে ১০০ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। যার পরিমাণ প্রায় ৪০০০ কেজি। এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। এরপর জব্দকৃত চায়না দুয়ারি ও কারেন্ট জাল বাজারের পাশের মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, এসিল্যান্ড সকিনা আক্তার, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রুকনুজ্জামান রুকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন, মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী