আর্জেন্টিনার সামনে দুশ্চিন্তা ‘মিল্টন’
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩১ AM

আর্জেন্টিনার সামনে দুশ্চিন্তা ‘মিল্টন’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ০৩:১০:০৫ AM

আর্জেন্টিনার সামনে দুশ্চিন্তা ‘মিল্টন’

ছবি সংগৃহীত


আগামীকাল বৃহস্পতিবার রাতে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার বিপক্ষে এ ম্যাচ দিয়ে কোপা আমেরিকা ফাইনালের পর জাতীয় দলে ফিরছেন লিওনেল মেসি। স্বস্তির মাঝেও আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে একের পর এক ফুটবলারের চোট। নিকোনাস গঞ্জালেস, পাওলো দিবালা, মাকোর্স আকুনার পর স্কোয়াড থেকে ছিটকে গেছেন আলেহান্দ্রো গারনাচোও। এছাড়া আলবিসেলেস্তেদের মূল গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও খেলতে পারবেন না ফিফার নিষেধাজ্ঞার কারণে।

তবে আর্জেন্টিনা দলের এখন দুশ্চিন্তার আরেক নাম ‘হ্যারিকেন মিল্টন’। ভেনেজুয়েলা যাওয়ার আগে মায়ামিতে অনুশীলন ক্যাম্প করেছিল আর্জেন্টিনা। কিন্তু এরই মধ্যে হ্যারিকেন মিল্টন বাগড়া দিয়েছে। ফলে পূর্ণ অনুশীলন চালিয়ে নেওয়া কষ্ট হচ্ছে কোচ লিওনেল স্কালোনির। তাই আগেভাগেই মায়ামি ছাড়তে চেয়েছিলেন। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য তাও সম্ভব হয়ে উঠছে না।

এ অবস্থায় আর্জেন্টিনার আজ বুধবার ভেনেজুয়েলার উদ্দেশে ভ্রমণ করার কথা। কিন্তু ঝড়ো আবহাওয়া যদি বিমানের ভ্রমণ পথে বিঘ্ন সৃষ্টি করে তাহলে পরিকল্পনা অনুযায়ী তারা সফর করতে পারবে নাা। ম্যাচের আগে তাই উদ্বেগ ফুটে উঠেছে স্ক্যালোনির কণ্ঠে, ‘নিরাপদে থাকার ইস্যুটাই জটিল এখানে। ম্যাচটা গুরুত্বপূর্ণ। কিন্তু নিরাপদে থাকার বিষয়টাও গুরুত্বপূর্ণ। যখন কেউ ঝড়ো হাওয়া আর হারিকেনের কথা বলে, তখন যদি ব্যাপারটা বিমান বন্দর খোলা থাকা অবস্থায় কাছে কিংবা দূরে ঘটে। তখন কিন্তু বলতেই হয় আমি উদ্বিগ্ন এবং দেখার অপেক্ষায় যে পরিকল্পনা অনুযায়ী কাল (আজ) সফর করতে পারবো কিনা। কারণ ব্যাপারটা নিয়ে আমরা মোটেও নিশ্চিত নই। বলতে পারেন সেই দিক দিয়ে চিন্তিত।’

আবহাওয়ার চোখ রাঙানি নিয়ে স্কালোনি বলেছেন, ‘এগুলো এমন বিষয়, যেখানে আমাদের কোনো হাত নেই। এ ধরনের পরিস্থিতি হয়তো আমাদের দুর্ভাগ্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড় ও দলের সবার নিরাপত্তা ও সুস্থ থাকা।

ভেনেজুয়েলা ম্যাচের পর আগামী বুধবার নিজেদের মাঠে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এখন পর্যন্ত লাতিন অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে স্কালোনির দল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন
আজমিরীগঞ্জে রিং জালে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য
হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ঝোড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির আভাস
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন