হাওরে নিখোঁজ দুই যুবকের ২৪ ঘন্টায়ও মিলেনি সন্ধান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

হাওরে নিখোঁজ দুই যুবকের ২৪ ঘন্টায়ও মিলেনি সন্ধান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ১২:০১:০১ অপরাহ্ন

হাওরে নিখোঁজ দুই যুবকের ২৪ ঘন্টায়ও মিলেনি সন্ধান

ছবি: সংগৃহীত


ঝড়ের কবলে পরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই যুবকের ২৪ ঘন্টায়ও মিলেনি সন্ধান। তবে ঘটনার পর থেকে পরিবারের লোকজন ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বলে।

সোমবার(২৮ আগষ্ট) রাত পর্যন্ত তারা নিখোঁজ রয়েছেন। এরপূর্বে গত রবিবার(২৭ আগষ্ট) বিকেল সাড়ে ৪টা সময় উপজেলার মাটিয়ান হাওর নৌকাডুবির দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চিলাইন তাহিরপুর গ্রামের মৃত মছরফ আলীর ছেলে মোঃ শাহ আলম(৫০) ও একেই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজ (৪৮)। ঘটনার পর থেকে দুটি পরিবারে শোকের মাতম চলছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিখোঁজদের স্বজনরা জানান, শাহ আলমের বড় ছেলে আকাশ মিয়া(১৫)কে ঢাকা পাঠানোর জন্য তাহিরপুর দুপুরে আসে শাহ আলম ও আবুল ফয়েজ। পরে ছেলেকে সুনামগঞ্জের গাড়িতে( সিএনজি) তুলে দিয়ে তারা দুজন বিকেলে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের টাংগুয়ার হাওর পাড়ের চিলাইন তাহিরপুর গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য নিজেদের ইঞ্জিন চালিত ছোট নৌকা নিয়ে রওনা হয়। পথিমধ্যে মাটিয়ান হাওর পাড়ি দিয়ে যাওয়ার সময় প্রচন্ড ঝড়ের কবলে পরে নৌকা ডুবে তারা দুজন নিখোঁজ রয়েছে। তাদের পাশাপাশি আরও দুটি নৌকা ছিল তারা এই ঝড়ের সময় নিজেদের নিরাপদ আশ্রয়ে যায়। পরে তাদের কাছ থেকে জেনে ঝড়ের পর কয়েকটি নৌকা নিয়ে হাওরে তল্লাশি করলেও নৌকা ও তাদের দুজনকে পাওয়া যায়নি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, পুলিশসহ নিখোঁজদের স্বজনসহ স্থানীয়দের সহযোগিতা নিয়ে উদ্ধার তৎপরতা চলছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী