জ্বর কমেনি লিটনের, খেলা অনিশ্চিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

জ্বর কমেনি লিটনের, খেলা অনিশ্চিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ১২:৫৫:৩৪ অপরাহ্ন

জ্বর কমেনি লিটনের, খেলা অনিশ্চিত

জ্বর কমেনি লিটনের। ছবি: সংগ্রহীত।


এশিয়া কাপ শুরু হতে আর বাকি মাত্র একদিন। এবারের আসরে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। কিন্তু মাঠের খেলা শুরু আগে ঘরের দুশ্চিন্তা পিছু ছাড়ছে না টাইগারদের। দলের নির্ভরযোগ্য ওপেনার লিটন কুমার দাস জ্বরের কারণে এখনও শ্রীলঙ্কা যেতে পারেননি। এমনকি টুর্নামেন্টের প্রথম ম্যাচেও তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা।


সবশেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও জ্বরে ভুগছেন লিটন। বর্তমানে ১০০ ডিগ্রি জ্বর আছে তার। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। জ্বর না কমলে আজকেও শ্রীলঙ্কা যাওয়া হবে জাতীয় দলের এই ওপেনারের।


এদিকে লিটনের জ্বর এখনও সেরে না ওঠায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে না পাওয়ার বিষয়টি আরও জোরালো হলো। ৩১ আগস্ট পাল্লেকেলেতে স্বাগতিক লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। লিটনের না থাকায় এই ম্যাচে উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে নাইম শেখ এবং তানজিদ হাসান তামিমকে। সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপেও এই দুজনেই ছিলেন বাংলাদেশের ওপেনারের ভূমিকায়। 


লিটনের বিকল্প হিসেবে অবশ্য দ্রুতই বিকল্প একজনকে পাঠানোর চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। বিকল্প হিসেবে সাইফ হাসানের নাম আলোচনায় থাকলেও ডেঙ্গুতে আক্রান্ত তিনি। টেস্ট দলের নিয়মিত ওপেনার জাকির হোসেনকে তাই দলে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। 

এস.ডি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী