এশিয়া কাপ খেলা হচ্ছেনা লিটনের, ফিরলেন বিজয়
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০২ PM

এশিয়া কাপ খেলা হচ্ছেনা লিটনের, ফিরলেন বিজয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৩ ১১:১৭:৫৮ AM

এশিয়া কাপ খেলা হচ্ছেনা লিটনের, ফিরলেন বিজয়

লিটন দাস, এনামুল হক বিজয়। ছবি: সংগ্রহীত


আগে থেকেই ছিল টানাপোড়েন, জ্বরের কারণে লিটনের খেলা হবে কি না তা নিয়ে ছিল ধূম্রজাল। সকলেরই প্রত্যাশা ছিল সুস্থ হয়ে লিটন স্কোয়াডে ফিরবেন, খেলবেন এশিয়া কাপ। তবে শেষ পর্যন্ত আর খেলা হচ্ছেনা লিটন দাসের। এশিয়া কাপের স্কোয়াডে তার জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। লিটন কুমার দাসের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে তাকে।


বুধবার (৩০ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


জ্বরের কারণে রোববার দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাস। এখনও অবধি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। তাতে শেষ পর্যনন্ত লিটনকে এশিযা কাপ থেকেই ছিটকে যেতে হলো। তার জায়গায় কপাল খুলেছে এনামুল হক বিজয়ের।


এশিয়া কাপের আলোচনায় কখনোই সেভাবে ছিলেন না বিজয়। প্রাথমিক, জাতীয় দলের ক্যাম্পে, রিজার্ভ ক্রিকেটারদের তালিকাতেও রাখা হয়নি তাকে। অনেকটা আকস্মিকভাবেই স্কোয়াডে ডাক পেলেন বিজয়। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ জাতীয় দলে ছিলেন তিনি।


প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিজয়কে নেওয়ার ব্যাখ্যায় বলেছেন, ‘সে ঘরোয়া লিগে রান করেছে, বাংলা টাইগার্সের প্রোগ্রামে নিয়মিতই পর্যবেক্ষণে ছিল। বিজয় সবসময়ই আমাদের বিবেচনায় ছিল। লিটনের অনুপস্থিতিতে আমাদের একজন উইকেটরক্ষক ব্যাটার দরকার ছিল, বিজয়কে বেছে নিয়েছি। ’


এখন অবধি ৪৪ ওয়ানডে ম্যাচ খেলে ৩০.৫৮ গড় ও ৭৪.১৫ স্ট্রাইক রেটে ১২৫৪ রান করেছেন বিজয়। এই ফরম্যাটে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ১৪, ১১ ও ৮ রান করে দল থেকে বাদ পড়েন তিনি।  


যদিও ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলে ৫৯.৫৭  গড় ও ৯৭.৩১ স্ট্রাইক রেট ৮৩৪ রান করেন। তিন সেঞ্চুরি করা এই ব্যাটার ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপরও প্রাথমিক ক্যাম্পে ডাক না পাওয়ায় আলোচনা তৈরি হয়েছিল। বিজয় এবার সুযোগ পেয়ে গেলেন এশিয়া কাপের স্কোয়াডেই।

এস.ডি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে