তিমুরের স্বাস্থ্যমন্ত্রীর সাথে ড. মোমেনের বৈঠক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

তিমুরের স্বাস্থ্যমন্ত্রীর সাথে ড. মোমেনের বৈঠক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৩ ১১:৫৮:১৩ পূর্বাহ্ন

তিমুরের স্বাস্থ্যমন্ত্রীর সাথে ড. মোমেনের বৈঠক

তিমুরের স্বাস্থ্যমন্ত্রীর ও ড. মোমেনের সাক্ষাৎ। ছবি: সংগ্রহীত


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তিমুরের স্বাস্থ্যমন্ত্রী এলিয়া এন্তোনিও ডি আরাজো আমরালের সঙ্গে সাক্ষাৎ করেছেন।


তিমুর সফরকালে সোমবার (২৮ আগস্ট) দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী তিমুরের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের আর্থসামাজিক খাতে বিশেষ করে নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা এবং ডিজিটালাইজেশনে অভূতপূর্ব অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন।


কমিউনিটি ক্লিনিক উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকার লাখের বেশি মানুষের স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং মৌলিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান সরকারের উদ্যোগের বিষয়ে তিমুরের স্বাস্থ্যমন্ত্রীকে জানান তিনি। ড. মোমেন বলেন, স্বাস্থ্য খাতে কমিউনিটি ভিত্তিক কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশ দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত।


তিমুরের স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি তিমুরের শিক্ষার্থীদের বাংলাদেশের মেডিকেল কলেজে মেডিসিন ও স্বাস্থ্যসেবার অন্যান্য বিষয়ে পড়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া প্রস্তাবের প্রশংসা করেন।

এস.ডি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী