এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এবাদত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০২ PM

এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এবাদত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৩ ০৩:৩৮:০৫ AM

এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এবাদত

ছবি: সংগৃহীত


সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন পেসার এবাদত হোসেন চৌধুরী। সেই ইনজুরি থেকে সেরে না উঠায় ছিটকে যান এবারের এশিয়া কাপ থেকে। তবে আসন্ন বিশ্বকাপে এবাদতকে দলে পেতে আশাবাদী ছিল টিম ম্যানেজমেন্ট। তবে অস্ত্রপাচার করায় এবার বিশ্বকাপ থেকেও ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে এই টাইগার পেসার। 

সোমবার (২৮ আগাস্ট) অস্ত্রোপচারের জন্য লন্ডনে যান ইবাদত। আজ (সোমবার) ডাক্তারের ছুরিকাঁচির নিচে যেতে হয় তাকে। অস্ত্রোপচারের কথা নিজেই জানিয়েছেন এবাদত। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, 'জীবনে প্রথমবার অপারেশন থিয়েটারে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা।' 

আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এবাদতের সুস্থ হতে লম্বা সময় লাগবে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আজ ইবাদতের অপারেশন হচ্ছে। এরপর রিহ্যাব আছে, সব মিলিয়ে সুস্থ হতে লম্বা সময় লাগতে পারে।’ 

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে