মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃ ত্যু: আহত ৩
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃ ত্যু: আহত ৩

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ১০:১১:১০ পূর্বাহ্ন

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃ ত্যু: আহত ৩

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সৌরভ মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু এক পথচারী সহ ৩ জন আহত। নিহত সৌরভ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের শিপন মিয়া ছেলে।

বুধবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৮:৩০ মিনিটের ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলার হাড়িয়া নাম স্থানে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের ৩ যুবক মোটরসাইকেল যোগে মাধবপুর বাজারে দিকে যাচ্ছিল। উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া নাম স্থানে পৌঁছালে এক পথচারী সড়ক পারাপারের সময় মোটরসাইকেল আরোহী ওই পথচারী কে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী ৩ জন খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে থেকে ৩ মোটরসাইকেল আরোহী ও পথচারী কে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী সৌরভ মিয়া কে মৃত বলে ঘোষণা করে। অপর দুই মোটরসাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অপরদিকে গুরুতর আহত পথচারী আমির হোসেন কিরন কে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন