নদীর পাড় কেটে বালু উত্তোলনে বাঁধা: হামলায় ৭জন আহত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

নদীর পাড় কেটে বালু উত্তোলনে বাঁধা: হামলায় ৭জন আহত

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৩ ০৯:১১:৫৩ পূর্বাহ্ন

নদীর পাড় কেটে বালু উত্তোলনে বাঁধা: হামলায় ৭জন আহত

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তে নরসিংপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন করতে বাধা দেওয়ায় বালু খেকুকর্তৃক হামলার ঘটনায় ৭জন আহত হয়েছেন।

বুধবার (৩০ আগষ্ট)বিকেলে নরসিংপুর ইউনিয়নের চেলানদীর উত্তর পাড় সারপিন পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় প্রশাসনকে হাতে নিয়ে নদীর পাড় কেটে ও ইজারাবর্হিবিত জায়গা থেকে বালু উত্তোলন করায় প্রতিদিন সারপিন পাড়া গ্রামের কেউ না কেউ নদীগর্ভে বসতঘর হারাচ্ছেন। স্থানীয়রা একাধিকবার বাঁধা নিষেধ দিলেও ইজারাদের লোকজন থামেনি বরং দিন দিন তারা আরো ব্যপরোয়া হয়ে উঠে। বুধবার বিকেলে  চেলানদীর উত্তর পাড়া সারপিন পাড়া এলাকায় নদীর কিনার থেকে বালু উত্তোলন করতে বাঁধা দেওয়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে ইজারাদারদের লোকজন লাঠিসোটা নিয়ে   সারপিন পাড়া গ্রামের লোকজনদের উপর আক্রমন করে, ৭জন গরুত্বর আহত হয়। পরে আহত ৭ জনকে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার শেষে অবস্থা আশংকাজনক হওয়ায়  ৭ জনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত আব্দুস সালাম জানান, ইজারাদারের লোকজন জোরপূর্বক নদীর পাড় কেটে  বালি উত্তোলন করে আসছিলেন। স্থানীয়দের পক্ষ থেকে কয়েকদিন নিষেধাজ্ঞা দেওয়া হলেও তারা মানেনি। পূর্ব সোনাপুর গ্রামের স্থানীয় কয়েকজন অসাধু ব্যক্তিকে তারা (ইজারাদার) হাতে নিয়ে বালু উত্তোলন করতে আরও ব্যপরোয়া হয়ে উঠে। আজ পুনরায় নদীর পাড় কেটে (ইজারাবহির্বিত) জায়গা থেকে বালু উত্তোলন করতে থাকা তারা। এতে বাঁধা দেয় সারপিন পাড়া গ্রামবাসী। ক্ষিপ্ত হয়ে পূর্ব সোনাপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র  রুবেল মিয়া লোকজন নিয়ে লাঠিসোটা দিয়ে সারপিন পাড়া গ্রামে এসে গ্রামবাসীর উপর  আক্রমন করে।

ইউপি সদস্য ধন মিয়া জানান,,ইজারাবর্হিবিত এলাকা থেকে নদীর পাড় কেটে ইজারাদারের পক্ষে বালু উত্তোলন করছিলেন ইউনিয়নের পুর্ব সোনাপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র রুবেল মিয়া ও তার সহযোগী লোকজন। স্থানীয়দের বাডি-ঘর ভেঙ্গে যাওয়ার অজুহাতে নদীর কিনারায় বালু উত্তোলন করতে এলাকাবাসী কয়েকদিন বাঁধা ও নিষেধাজ্ঞা দেয়। কিন্তু তারা এটা মানতি রাজি হয়নি। আজ সাররপিনপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র মঈনুল ইসলামসহ স্থানীয় জনতা নদীর পাড় কেটে বালু উত্তোলন করতে বাধা দেওয়ায় পূর্ব সোনাপুর গ্রামের রুবেল মিয়া ও তার সহযোগিরা সারপিন পাড়া গ্রামে হামলা চালায়। হামলার ঘটনায় শারপিনপাড়ার মোশাহিদ আলী (৬৫), আব্দুস সালাম (৬০),আব্দুস সোবহান (৪৫), হোসাইন আহমদ (২৫),কাবিল মিয়া (৪৫), আরব আলী (৫৫), মঈনুল ইসলাম (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)দেবদুলাল ধর জানান,বিষয়টি আমাদের কেউ জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী