জয় বাংলা আমাদের সার্বজনীন স্লোগান: পরিকল্পনামন্ত্রী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

জয় বাংলা আমাদের সার্বজনীন স্লোগান: পরিকল্পনামন্ত্রী

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৩ ০৯:৩১:৩১ পূর্বাহ্ন

জয় বাংলা আমাদের সার্বজনীন স্লোগান: পরিকল্পনামন্ত্রী

ছবি : নিজস্ব


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে এ দেশের মানুষ সব ধর্মের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছেন। তবে কিছু স্বার্থন্বেষী মহল আছে যারা নিজের স্বার্থের জন্য ধর্মে ধর্মে বিরোধ লাগায়। এদেরকে প্রতিহত করা সবার দায়িত্ব।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের রাধামাধব জিউর ঝুলনযাত্রা মহোৎসবে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন মন্ত্রী ।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটো কাজ করেন। একটি মনের ভিতরে এবং অপরটি মনের বাইরে। আমরা আমাদের জাতীয়তাবোধকে সম্মান করি। এবং মানুষের কল্যানের জন্য যা প্রয়োজন সব করছি৷ সুতরাং কোন ভীতি নেই। শেখ হাসিনা যতদিন আছেন ভয় নেই৷ বাঙালি হিসেবে আমরা সবাই এক। জয় বাংলা আমাদের সার্বজনীন স্লোগান৷ এখানে কোন মতবিরোধ নেই।

মন্ত্রী আরও বলেন, কিছু লোক আছে নির্বাচন এলেই মানুষকে ভুল বুঝানোর চেষ্টা করে। তারা নিজের স্বার্থের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে এদেরকে দমন করতে হবে৷ যত সমস্যা আছে সব সমাধান করবেন শেখ হাসিনা৷ যেখানে মানুষ সেখানে শেখ হাসিনা। যেখানে গরীব মানুষ সেখানে আব্দুল মান্নান৷ আমরা চাই মানুষ যাতে শান্তিতে থাকে৷ কেউ যাতে কষ্ট না পায়।

এসময় উপস্থিত ছিলেন, সার্কেল এসপি শুভাশিস ধর, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, হবিগঞ্জ ইসকনের অধ্যক্ষ ঔদার্য গৌর দাস ব্রক্ষচারীসহ আরও অনেকে।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী