শান্তিগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৩ ০৯:৫০:৩১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের  শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর নোয়াবাড়ি গ্রামে পানিতে ডুবে মাহা আক্তার নামের ছয় বছরের এক শিশুর মৃত্যৃ হয়েছে। এসময় রুহান নামের সাত বছরের আরেক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে অবস্থায় উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৩টায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে দুই পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু মাহা পশ্চিম পাগলার চন্দ্রপুর নোয়াবাড়ি গ্রামের সৌদি প্রবাসী আফিজুর রহমানের মেয়ে। আহত রুহান একই গ্রামের তখজ্জুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী চন্দ্রপুর গ্রামের আজাদ হোসেন জানান, বুধবার বিকালে চন্দ্রপুর গ্রাম সংলগ্ন মাঠে একসাথে গোসল করতে নামে সাঁতার না জানা নিহত মাহা ও তার ভাই তাহসিন এবং আহত রুহান ও তার ভাই মারওয়ান। গোসলের একপর্যায়ে মারওয়ান চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের জমিরুল হকের ছেলে ফাহিম দৌড়ে এসে হাবুডুবু করতে থাকা রুহানকে উদ্ধার করতে সক্ষম হন। রুহানকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তার পরিবার।

রুহানকে উদ্ধারের অনেকক্ষণ পর নিহত মাহার ভাই তাহসিন মাহার পানিতে ডুবে যাওয়ার কথা বললে আজাদ হোসেনসহ স্থানীয়রা আবারও মাহার খুঁজে পানিতে নামেন। খোঁজাখোঁজির একপর্যায়ে মাহার মরদেহ আজাদ হোসেনের পায়ে লাগলে তাকে উদ্ধার করেন। এরপর মাহার পরিবারের সদস্যরা তাকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. আফরিন আক্তার জানান, মাহা নামের এক শিশু ইতিমধ্যে মারা গেছে। রুহান নামের অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা প্রেরণ শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তির জন্য স্থানান্তর করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী  জানান, মন্ত্রী মহোদয়ের প্রোগ্রামে ব্যস্ত থাকায় এখনো এ ব্যাপারে তথ্য পাইনি। আমি খোঁজ নিচ্ছি।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী