৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া যাচ্ছেন রাষ্ট্রপতি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া যাচ্ছেন রাষ্ট্রপতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৩ ০৬:০৩:৪৪ পূর্বাহ্ন

৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া যাচ্ছেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত


জ্বালানি আনার ব্যবস্থা মসৃণ করার জন্য ইন্দোনেশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। এছাড়া স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধির জন্যও একটি সমঝোতা স্মারক সই করবে দুই দেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জাকার্তা সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামী ৫-৭ সেপ্টেম্বর আসিয়ানের ৪৩তম এবং পূর্ব এশিয়ার দেশগুলোর ১৮তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতি জাকার্তা যাবেন। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সফরকালে আসিয়ান, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন এবং প্যাসিফিক আইল্যান্ড ফোরামের মধ্যে একটি সমঝোতা স্মারক হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘গত পাঁচ দশকের বেশি সময় ধরে ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি, মানবসম্পদ উন্নয়নসহ নানাবিধ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে। জ্বালানি সম্পদে সমৃদ্ধ দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা স্থাপনের মধ্য দিয়ে দুই দেশই লাভবান হতে পারে।’

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী