দোয়ারাবাজারে পানিতে ডুবে যুবকের মৃত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে পানিতে ডুবে যুবকের মৃত্যু

মামুন মুন্সি, দোয়ারাবাজার

প্রকাশিত: ৩১/০৮/২০২৩ ০৮:১৬:৪৩ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে পানিতে ডুবে যুবকের মৃত্যু

ফাইল ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পানিতে ডুবে জুয়েল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৩১ আগস্ট) উপজেলার সুরমা ইউনিয়ন বৈঠাখাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল মিয়া উপজেলার সুরমা ইউনিয়ন বৈঠাখাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। 

পরিবার সূত্রে জানা গেছে, জুয়েল মিয়া ছোটবেলা থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। তাদের বাড়ীর পার্শ্ববর্তী দেলোয়ার হোসেনের পুকুরে জুয়েলসহ তার আপন চার ভাই মানিক (৩২). দিলাল (৩৫).শাকিল (১৭) ও রহমত আলীর ছেলে হযরত আলী বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বেড়জাল দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে সুনামগঞ্জ নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে সবাই মাছ নিয়ে মাছ নৌকায় তুলতে যায়।নিহত  মোঃ জুয়েল মিয়া পুকুর পাড়ে জাল গুছানোর কাজ করছিলো। অনেক সময় পার হয়ে যাওয়ার পরও জুয়েল  নৌকায় না আসায় বাকিরা তাকে ডাকতে থাকে। কোন সাড়া-শব্দ না পেয়ে তাকে খুজতে পুকুর পাড়ে যায়। পুকুর পাড়ে না পেয়ে  তাকে পুকুরে খোজা শুরু করে। সকাল অনুমান সাড়ে ৮,টার দিকে  পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় জুয়েলের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। দোয়ারাবাজার থানার এসআই এনামুল হক মিঠু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামবাসীর বক্তব্যে জানা গেছে জুয়েল মিয়া মৃগী রোগী ছিল। এ ব্যাপারে দোয়ারাবাজার  থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী