লাখাইয়ে মুক্তিযোদ্ধা জিয়া সরকারি ডিগ্রি কলেজের নবাগত অধ্যক্ষের সাথে মতবিনিময়
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

লাখাইয়ে মুক্তিযোদ্ধা জিয়া সরকারি ডিগ্রি কলেজের নবাগত অধ্যক্ষের সাথে মতবিনিময়

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৪ ০৯:৪০:৪৭ পূর্বাহ্ন

লাখাইয়ে মুক্তিযোদ্ধা জিয়া সরকারি ডিগ্রি কলেজের নবাগত অধ্যক্ষের সাথে  মতবিনিময়

ছবি: নিজস্ব


হবিগঞ্জের  লাখাই উপজেলার একমাত্র সরকারি কলেজ লাখাই মুক্তি যোদ্ধা জিয়া সরকারি ডিগ্রি  কলেজে নবাগত  অধ্যক্ষ হামজা মাহমুদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর)  দুপুর বেলা কলেজের শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা কলেজের নবযোগদানকারী অধ্যক্ষ হামজা মাহমুদ এর সভাপতিত্বে ও কলেজের প্রভাষক রাজিব কুমার আচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়ে।

এতে সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াস বখত চৌধুরী জালাল,হবিগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হারুন মিয়া। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মোঃ কাউছার আহমেদ। 

আলোচনায় অংশ নেন কলেজের প্রতিষ্ঠা অধ্যক্ষ মোঃ দীন ইসলাম,  কলেজের সহকারী অধ্যাপক মুজিবুল হক, প্রভাষক তাপস কিশোর রায়,অফিস সহকারী তাফাজ্জল হক প্রমূখ। এসয় অন্যান্যদের মধ্যে উপস্থিত 

ছিলেন লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল আহমেদ, প্রাক্তন শিক্ষক গন ও কলেজের শিক্ষার্থীরা।

সভায় বক্তাগন বলেন দীর্ঘ প্রতিক্ষার  পর শিক্ষক শিক্ষার্থীরা এ কলেজে একজন পূর্নাঙ্গ অধ্যক্ষ পেয়ে যারপরনাই আনন্দিত ও আশান্বিত। তাদের প্রত্যাশা এবার কলেজের পাঠদানে দীর্ঘদিনের বন্ধ্যাত্ব দূরীভূত হবে।কলেজের সার্বিক কর্মকান্ডে গতিশীলতা আসবে।কলেজে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে।কলেজের বিরাজমান সমস্যা নিরসনে নবযোগদানকৃত অধ্যক্ষ সময়োচিত পদক্ষেপ গ্রহণ করবেন। 

সভাপতির বক্তব্যে কলেজের নবযোগদানকৃত অধ্যক্ষ হামজা মাহমুদ তাঁর বক্তব্যে  শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন আমি আমার মেধা ও পরিশ্রমের মাধ্যমে কলেজটিকে অনেক দূর এগিয়ে নিতে চাই। সকলের সহযোগিতায় তা করা সম্ভব হয়ে উঠবে বলে আমি আশাবাদী।

উল্লেখ্য লাখাই মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাবেদ আলী স্বেচ্ছায় পদত্যাগের পর গত ৭ অক্টোবর /২০২৪ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হামজা মাহমুদ লাখাই মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন