সুনামগঞ্জে বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৩ ০৫:৩৫:৩৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি


সুনামগন্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার সকাল ১০ ঘটিকায় জেলা বিএনপি'র কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। 

সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি'র নেতা কর্মী সমর্থকবৃন্দ মিছিল সহকারে প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদেন

সভার শুরুতে  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় ও সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য মোনাজাত করা হয়।

পরে বিএনপি'র  নেতা কর্মী সমর্থকেরা একটি রেলী বের করে শহড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয় 

জেলা বিএনপির সভাপতি কলিমউদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের  সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপি'র সম্মানিত সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বি এনপির সহঃ সভাপতি জয়নুল জাকেরিন, জেলা বি এনপির সাবেক আহব্বায়ক নাছির উদ্দীন চৌধুরী,সহ সভাপতি নাদের আহমেদ, আবুল কালাম, জেলা বি এনপির সহ-সাধারণ সম্পাদক জুনাব আলী, জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপি'র সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল সহ তৃনমুল নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, আজকে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, দ্রব্যমুল্যের উর্ধগতিতে মানুষ আজ দিশেহারা,বিদ্যুতের নামে বেলকিবাজী, নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে প্রতিনিয়ত এই অবৈধ সরকার 

তারা আরও বলেন জিয়াউর রহমানের রেখে যাওয়া রাজনীতি ও দর্শন নিয়ে খালেদাজিয়া রাজনীতিতে আসার পর থেকে গণতন্ত্রের জন্য লড়াই করছেন, এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তিনি দেশের মানুষের অকুণ্ঠ ভালবাসা নিয়ে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এখন পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে চলেছেন।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী