তাহিরপুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

তাহিরপুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৩ ০৩:০১:৪৩ পূর্বাহ্ন

তাহিরপুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি


সুনামগঞ্জের তাহিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাহিরপুর উপজেলা বিএনপি’র আয়োজনে বিশাল শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।

২ সেপ্টেম্বর, শনিবার। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে উপজেলা সদর বিএনপি’র কার্যালয় প্রাঙ্গণে সমবেত হতে থাকে।

সকাল ১১ টায় তাহিরপুর উপজেলা বিএনপি’র পুর্ব বাজারস্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে হাজার হাজার নেতা কর্মীরা একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলার  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে বিশাল সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জলের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলী, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, বক্তব্য রাখেন উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলী হায়দার, দঃ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, উপজেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক সাইদুল কিবরিয়া উপজেলা বিএনপি’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমির শাহ, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এমরান হোসেন, বাদাঘাট ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক চান মিয়া মাষ্টার, বালিজুরি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জমিলখ মিয়া, শ্রীপুর দঃ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বড়দল দঃ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক  আশরাফুল আলম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি’র সহঃ সাধারণ সম্পাদক এনাম তালুকদার, সুনামগঞ্জ জেলা যুবদলের অন্যতম নেতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাছির মিয়া সহ অসংখ্য নেতা কর্মীবৃন্দ।

জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনা সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবনা।

জেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জনাব জনাব আলী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের আহব্বানে আজ দলে দলে ছুটে এসেছেন প্রিয় সহকর্মীরা তাদের প্রানের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে। তিনি আরও বলেন ৪৫ বছরের বিএনপি’র রাজপথে রক্ত দিয়েছে অনেক, এখন সময় এসেছে ঘুরে দাড়াবার, আর রক্ত নয় এই সরকারের বিধায় ঘন্টা বেজে গেছে, আপনারা মাঠে থাকবেন ইনশাআল্লাহ আমাদের বিজয় সন্নিকটে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী