দোয়ারাবাজারে পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ PM

দোয়ারাবাজারে পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার

মামুন মুন্সি, দোয়ারাবাজার

প্রকাশিত: ০২/০৯/২০২৩ ০৬:০৭:৩৯ AM

দোয়ারাবাজারে পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি


সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে শনিবার (২ সেপ্টেম্বর ) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসানের দিকনির্দেশনায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নে অভিযান চালিয়ে বিবিধ-১০৩/২০২৩ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ ছাব্বির (২১) মোশাহিদ (২০) মেয়ে ফারজানা (২২), স্ত্রী মাজেদা বেগম (৩৮) ও আব্দুল হাশিমের ছেলে জাকির হোসেন (৩২),মৃত বুদাই মেস্তরীর ছেলে আব্দুল হাসিম (৫৫) এবং দোয়ারাবাজার থানার মামলা নং-০১, তারিখ-০১/০৬/২০২৩খ্রিঃ ধারা-৩৭৭ পেনাল কোড এর পলাতক আসামী উপজেলার দোহালিয়া ইউনিয়নের রঘুরামপুর বর্তমানে রামনগর (ছড়াবাড়ি) গ্রামের ইমামুদ্দিনের ছেলে রাহান উদ্দিন প্রকাশ রায়হান (২৫)কে গ্রেফতার করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের নামে মামলায় থাকায় তাদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এম.এইচ.এ



শীর্ষ সংবাদ:

নির্বাচন বাতিল, সিলেট চেম্বার পেল নতুন প্রশাসক
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী