এবার সত্যিই না ফেরার দেশে চলে গেলেন হিথ স্ট্রিক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৯ PM

এবার সত্যিই না ফেরার দেশে চলে গেলেন হিথ স্ট্রিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৩ ০২:২০:২৪ AM

এবার সত্যিই না ফেরার দেশে চলে গেলেন হিথ স্ট্রিক

না ফেরার দেশে হিথ স্ট্রিক। ছবি: সংগ্রহীত


দিন কয়েক আগে সংবাদ মাধ্যমে গুজব ছড়িয়েছিল তার চলে যাওয়া নিয়ে। পরবর্তীতে নিজেই তার বেঁচে থাকার কথা বলেছিলেন হিথ স্ট্রিক। তবে আর বেশিদিন পৃথিবীতে থাকলেন না বাংলাদেশের সাবেক এই কোচ। আজ সকালেই পাড়ি জমিয়েছেন পরপারে। খবরটি নিশ্চিত করেছেন তার বাবা ডেনিস।


মরণব্যাধি রোগ ক্যানসার বাসা বেঁধেছিল ৪৯ বছর বয়সী স্ট্রিকের শরীরে। তাই গত কয়েকমাস জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন এই পেসার। ডেনিস বলেন, 'কিছুদিন ধরে হিথের স্বাস্থ্য ভালো ছিল। প্রায় ছয় মাস ক্যানসারের সঙ্গে লড়াই করেছে সে। রাত ১টার দিকে মারা গেছে সে। ' 


জিম্বাবুয়ের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন স্ট্রিক। ৬৫ টেস্টে ২১৬ এবং ১৮৯ ওয়ানডেতে ২৩৯ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ব্যাটিংও চালিয়ে নিতেন ঠিকঠাকভাবে। দুই ফরম্যাট মিলিয়ে ৪ হাজার ৯৩৩ রান এসেছে তার ব্যাট থেকে।  


২০০৫ সালে খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে ক্যারিয়ার গড়া হিথ স্ট্রিক ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ ছিলেন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দলের ভেতরের খবর বুকিদের কাছে প্রকাশ করায় ২০২১ সালে তাকে ৮ বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি।

এস.ডি



শীর্ষ সংবাদ:

কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো