মিরাজের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৯ PM

মিরাজের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৩ ০৫:২৫:৫১ AM

মিরাজের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত


এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। তবে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হাসান শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন নাইম শেখ। আর দেখেশুনে খেলতে থাকেন মিরাজ। অন্যদিকে ছন্নছাড়া বোলিং করতে থাকে আফগানিস্তান। নাইমের সঙ্গে ধীরে ধীরে রান তোলার গতি বাড়ান মিরাজও। তবে ইনিংসের দশম ওভারের শেষ বলে আউট হন নাইম। দলীয় ৬০ রানে ৩২ বলে ২৮ রান করে আফগান স্পিনার মুজিবুরের বলে বোল্ড হন তিনি। 

নাইমের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। তবে এসেই সাজঘরে ফিরে যান এই ব্যাটার। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি। হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। মিরাজকে সঙ্গে নিয়ে হাল ধরেন তিনি। ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ৬৫ বলে ফিফটি পূরণ করেন মিরাজ। শান্ত ও মিরাজের ব্যাটে ভর করে ২৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 

 

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো