দোয়ারাবাজারে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ ৪ জন আটক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ PM

দোয়ারাবাজারে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ ৪ জন আটক

মামুন মুন্সি, দোয়ারাবাজার

প্রকাশিত: ০৩/০৯/২০২৩ ০৯:২৩:১০ AM

দোয়ারাবাজারে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ ৪ জন আটক

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়  ২৬৫০কেজি ভারতীয় চিনিসহ ৪জন ও নিয়মিত মামলার ১কে আটক করা হয়েছে।  শনিবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রাম থেকে এসব চিনি জব্দ করা হয়।

ভারতীয় চিনিসহ আটককৃতরা হলেন,  উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র হেলাল মিয়া (৪২), বাংলাবাজার ইউনিয়নের বরইউরি গ্রামের মৃত চান্দু মিয়ার পুত্র মোঃ রফিকুল ইসলাম (৪৫), পাইকপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র মোঃ কাছম আলী (৫৫),  পালইছড়া গ্রামের মৃত শামছুদ্দিনের পুত্র মোঃ জব্বার (৪৮) ও নিয়মিত মামলায় মান্নারগাও ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত সিরাজ মিয়া ওরফে শিরা মিয়ার পুত্র মোঃ মতিবুর রহমান(৪৮)।

পুলিশ সুত্রে যানাযায়,শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের জনৈক আনোয়ার হোসেনের বসতবাড়ীর পূর্ব বিটের গোয়ালঘরে অভিযান পরিচালনা করে হেলাল মিয়া,মোঃ রফিকুল ইসলাম, মোঃ কাছম আলী ও মোঃ জব্বারের হেফাজতে থাকা  ২৬৫০ কেজি( ৫৩ বস্তা )ভারতীয় চিনিসহ তাদের আটক করা হয়েছে। অন্যদিকে নিয়মিত মামলায় মান্নারগাও ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত সিরাজ মিয়া ওরফে শিরা মিয়ার পুত্র মোঃ মতিবুর রহমানকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, আটক চার ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাই পথে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রয় করছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানির বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এম সি



শীর্ষ সংবাদ:

নির্বাচন বাতিল, সিলেট চেম্বার পেল নতুন প্রশাসক
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী