হাসিনা-মোদী বৈঠক আগামী সপ্তাহে
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

হাসিনা-মোদী বৈঠক আগামী সপ্তাহে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ১২:২৫:৩৭ অপরাহ্ন

হাসিনা-মোদী বৈঠক আগামী সপ্তাহে

হাসিনা-মোদী বৈঠক। ছবি: সংগ্রহীত


সপ্তাহখানেক পরেই ভারতের রাজধানী দিল্লিতে শুরু হতে যাচ্ছে বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ সম্মেলনের আসর। সম্মেলনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা আসছেন সেদেশে। যেখানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আর অনেকেই। তবে শুধু সম্মেলন নয়, এই অনুষ্ঠানের ফাঁকে বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


আগেই জানা গিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। এবার ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানিয়েছে, শুধুমাত্র বাইডেন নন, তার পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এস.ডি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী