সুনামগঞ্জে কর্মবিরতিতে ইন্টার্ন প্যারামেডিকরা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ PM

সুনামগঞ্জে কর্মবিরতিতে ইন্টার্ন প্যারামেডিকরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ০১:৪০:০৩ AM

সুনামগঞ্জে কর্মবিরতিতে ইন্টার্ন প্যারামেডিকরা

সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে ইন্টার্ন প্যারামেডিকরা


কর্মসংস্থান সৃজন করে দ্রুত নিয়োগ, উচ্চ শিক্ষার সুযোগ দান, অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম বাতিল, মেডিক্যাল এডুকেশন বোর্ড স্থাপনসহ চার দাবিতে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্ন প্যারামেডিকরা।

সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে করেন আড়াইশ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের ইন্টার্নিরত প্যারিমেডিকরা। এই মানববন্ধন থেকে কর্মবিরতির ডাক দেন তারা।

এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোশিয়েশনের সভাপতি ডা. হারুন আল রশিদ, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. হাসান মাহমুদ, বিডিএমপির সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. শিব্বির আহমদ, সহ-সভাপতি অমিত দাস, ডা. মাযহারুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সরকারের কাছে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। 

ডি ডি



শীর্ষ সংবাদ:

নির্বাচন বাতিল, সিলেট চেম্বার পেল নতুন প্রশাসক
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী