দিরাইয়ে সাংবাদিক জুসেফের ওপর হামলা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

দিরাইয়ে সাংবাদিক জুসেফের ওপর হামলা

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ০৮:৪৬:০৭ পূর্বাহ্ন

দিরাইয়ে সাংবাদিক জুসেফের ওপর হামলা

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান রাজাকার পুত্র মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে  সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ কে হত্যার উদ্দেশ্যে হামলা ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক জুসেফ ও তার ছোট ভাই জোহান মারাত্মক ভাবে জখম হন। সাংবাদিক জুসেফ দৈনিক ভোরের কাগজের দিরাই প্রতিনিধি হিসেবে কর্মরত।

সোমবার সন্ধা ৭ টায় সাংবাদিক জুসেফের পৌরসভার আরামবাগস্থ বাসভবনের সামনে এ হামলার ঘটনাটি ঘটে। আহতদের দিরাই সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা জন্য সিলেট রেফার করা হয়েছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার রায়হান উদ্দিন। 

জানা যায়, জারলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে সাংবাদিক জুসেফ ও চেয়ারম্যান জুয়েল এর পরিবারের মধ্যে। দীর্ঘদিন ধরে চলে আসা বিবাধ নিষ্পত্তির লক্ষ্যে সোমবার বিকেলে সরমঙ্গল গ্রামে সালিশি বৈঠক বসে। এ সময় চেয়ারম্যানের ভাই ভাতিজারা  সাংবাদিক জুসেফকে হত্যার হুমকি দেয়। পরে সন্ধা ৭ টার দিকে সাংবাদিক জুসেফ ও তার ভাই আরামবাগ বাসভবনের সামনে চেয়ারম্যানের নেতৃত্বে হামলার শিকার হয়।

এবিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মোক্তাদির জানান,ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে  দেখা হচ্ছে বলে তিনি জানান।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী