শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে শান্তিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে শান্তিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৩ ০২:২৮:৫৮ পূর্বাহ্ন

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে শান্তিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

শান্তিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা


শান্তিগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ অবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত  হয়েছে। 

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে পাগলা শ্রীশ্রী রামকৃষ্ণ জিউর আখড়া থেকে এ শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল দাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জিত সুত্রধর এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার অফিসার্স ইনচার্জ(ওসি) খালেদ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জ্যোতি ভূষন তালুকদার ঝন্টু ও সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা।

এসময় উপস্থিত ছিলেন পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক খান, জন্মাষ্টমী পরিষদের উপদেষ্টা নিখিল সুত্রধর, গনেশ সুত্রধর, শিবুল চক্রবর্তী, সমিরণ দাশ, রফিক দেবনাথ, দীরেদ্র কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক দীলিপ কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল দাশ, গীতা পাঠক কন্ডমণি আচার্যসহ আরও অনেকে।

ডি ডি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী