টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ PM

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৩ ০৪:০৭:২৬ AM

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহিত


এশিয়া কাপে ‍সুপার ফোরে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে টাইগাররা।

দুই দিন বিশ্রামে থাকার পর সাকিব আল হাসানের দল সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামছে। বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। ব্যাটিং করবে বাংলাদেশ।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, লাহোরের গরমের কারণে আগে ব্যাটিং করতে চান তারা। 

পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যান ইন গ্রিনদের সঙ্গে এখনো পর্যন্ত ওয়ানডেতে ৩২ বারের মধ্যে মাত্র পাঁচটি জয় বাংলাদেশের এবং সর্বশেষ দু’দলের দেখাও হয়েছিল প্রায় চার বছর আগে বিশ্বকাপে সেই লর্ডসে। সেই ম্যাচটিতে ৯৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে তার আগের চারটি ম্যাচে কিন্তু জয় ছিল বাংলাদেশেরই।

হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া নাজমুল হোসেনের জায়গায় খেলছেন লিটন দাস। অসুস্থতার কারণে এশিয়া কাপের শুরু থেকে ছিলেন না লিটন। এদিকে গতকালই বাংলাদেশের বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজের জায়গায় দলে আনা হয়েছে অলরাউন্ডার ফাহিম আশরাফকে।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, সালমান আলী আঘা, ফাহিম আশরাফ, শাদাব খান (সহ-অধিনায়ক), শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।




A/m



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন