পুকুর থেকে মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

পুকুর থেকে মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৩ ০৪:৫৭:৫৬ পূর্বাহ্ন

পুকুর থেকে মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহিত



সিলেট দক্ষিন সুরমার পুকুর থেকে মো. হাফিজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মোলারগাঁও ১ নং ইউনিয়ন খিত্তার খালপার ৪নং ওয়ার্ডের একটি বাড়ির পুকুর মরদেহ উদ্ধার করা হয়।দক্ষিন সুরমার বরইকান্দি এলাকার  মৃত আলতাফ মিয়ার ছেলে। হাফিজুল ইসলাম মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে এক ব্যক্তি পুকুর পরিষ্কার করার সময় হাফিজুল ইসলামের মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সিলেট দক্ষিণ সুরমা থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে জানান, মারা যাওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


 




A/m