রি মা ন্ড শেষে কা রা গা রে আনিসুল হক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

রি মা ন্ড শেষে কা রা গা রে আনিসুল হক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ১০:১৪:৩৮ পূর্বাহ্ন

রি মা ন্ড শেষে কা রা গা রে আনিসুল হক

ছবি: সংগৃহীত


সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে জাল-জালিয়াতি, চুরি ও মারধরের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা এ আদেশ দেন। 

রিমান্ড শেষে আদালতে আনা হয় আনিসুল হককে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাইনুল ইসলাম খান পুলক তাকে কারাগারে রাখার আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে আনিসুল হককে কারাগারে পাঠান। 

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় পরের দিন ১৪ আগস্ট তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এরপর কয়েক দফা রিমান্ড শেষে আবারও (৩০ অক্টোবর) শাহবাগ থানায় করা ভোট চুরির মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে মঞ্জুর করেন আদালত।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক