ভারত-চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

রোহিঙ্গা সংকট

ভারত-চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ০১:২২:৫৬ পূর্বাহ্ন

ভারত-চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার

ছবি : ফাইল ফটো


রোহিঙ্গা সংকট সমাধানে ভারত ও চীনের প্রত্যাশিত ভূমিকা না থাকার কারণ ব্যাখ্যা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার রাজধানীর একটি হোটেলে বঙ্গোপসাগর সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই সংকট কেবল বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র অঞ্চল ও বিশ্বের জন্য হুমকি।

‘সুড়ঙ্গের শেষে কোনো আলো দেখছি না। রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান হবে বলে মনে করি না। প্রতিটি দেশের নিজস্ব স্বার্থ রয়েছে এবং বাংলাদেশ এই পরিস্থিতির শিকার’  বলেন তিনি।

কক্সবাজার ও ভাসানচরে বর্তমানে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। ভারত ও চীনের ভূমিকা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিনি কাউকে দোষারোপ করছেন না। কারণ প্রতিটি দেশ নিজের স্বার্থ দেখে। কিন্তু বাংলাদেশের স্বার্থের সঙ্গে তা মিলছে না বলেই এই সংকট টিকে আছে এবং এর সমাধানের কোনো লক্ষণ নেই।

‘এই সমস্যার সমাধান না হলে এটি পুরো বিশ্বের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে,’ হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, রোহিঙ্গা সঙ্কটে প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে বৃহৎ প্রতিবেশীদের কাছ থেকে বাংলাদেশ প্রত্যাশিত সহযোগিতা পায়নি।

চীন কেন সক্রিয় ভূমিকা পালন করছে না, সেই প্রশ্ন তুলে উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগরে প্রবেশাধিকারের জন্য মিয়ানমার চীনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, ভারত কালদান প্রকল্পকে গুরুত্বপূর্ণ মনে করে এবং এই প্রকল্পের জন্য মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়। ফলে বাংলাদেশ বিভিন্ন ভূ-রাজনৈতিক স্বার্থের মধ্যে আটকে পড়েছে।

রোহিঙ্গা যুবকদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যাদের ভবিষ্যতের কোনো আশা নেই, তারা অন্যদের কাজ দেখে বসে থাকবে না। একসময় তারা কেবল বাংলাদেশের জন্য নয়, প্রতিবেশী এবং বিশ্বের জন্যও গুরুতর সমস্যা হয়ে দাঁড়াবে।

উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন তিনটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী। এখানে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলছে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ এবং সম্পদের জন্য বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) তৃতীয়বারের মতো বঙ্গোপসাগর সংলাপ ২০২৪ আয়োজন করেছে। এই সম্মেলনে ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি বক্তা, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন শ্রোতা অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে সিজিএসের চেয়ার মুনিরা খান এবং কার্যনির্বাহী পরিচালক জিল্লুর রহমান বক্তব্য রাখেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস উদ্বোধনী বক্তব্য রাখেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক