আদালত থেকে পালাল ডাকাতি মামলার আসামি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

আদালত থেকে পালাল ডাকাতি মামলার আসামি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ১১:৪৫:৩১ পূর্বাহ্ন

আদালত থেকে পালাল ডাকাতি মামলার আসামি

ছবি : ফাইল ফটো


ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে কারাগারে পাঠানোর আদেশ শুনে হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি আরিফুর ইসলাম আরিফ পালিয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১১ থেকে আসামি আরিফ পালিয়ে যায়। এ তথ্য সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাতিরঝিল থানার ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি আরিফকে এক দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আদালতের কাঠকড়া থেকে কৌশলে পালিয়ে যান। তখন আসামির দায়িত্বে ছিল পুলিশ কনেস্টবল সিরাজ ও কাজল। 

দায়িত্ব অবহেলার কারণে সিরাজ ও কাজলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। এ ছাড়া পালিয়ে যাওয়া আসামি আরিফকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং তার বিরুদ্ধে মামলা করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক