অ ব রু দ্ধ পেট্রোবাংলা, ভেতরে আ ট কা শত শত কর্মকর্তা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

অ ব রু দ্ধ পেট্রোবাংলা, ভেতরে আ ট কা শত শত কর্মকর্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ০১:৩৯:৪২ পূর্বাহ্ন

অ ব রু দ্ধ পেট্রোবাংলা, ভেতরে আ ট কা শত শত কর্মকর্তা

ছবি সংগৃহীত


পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে তারা এ কর্মসূচি পালন করছেন।

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত পেট্রো বাংলার অফিসের প্রধান ফটকের সামনে তারা অবস্থান করছেন। এতে করে শত শত কর্মকর্তা-কর্মীরা পেট্রো বাংলার ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন। রোববার বেলা ১১টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা। 

অবরোধ কর্মসূচি থেকে চাকরিপ্রত্যাশীরা বলছেন, পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। আমাদের দাবি দ্রুত যেন মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। আমাদের এই এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। 

চাকরিপ্রত্যাশী সানজিদা আক্তার বলেন, পেট্রোবাংলা ২০২২ সালে কর্ণফুলী গ্যাস কোম্পানিতে একটা চাকরির সার্কুলার প্রকাশ করে। এতে আমরা লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছি এবং ১৭ ক্যাটাগরির মধ্যে ১৬ ক্যাটাগরির ভাইভা সম্পন্ন করা হয়েছে। কিন্তু অজানা এক কারণে প্ল্যান্ট অপারেটর পদের একটি ক্যাটাগরির ভাইভা তিনবার স্থগিত করা হয়েছে। এ বিষয়ে গত ২৩ অক্টোবর আমরা পেট্রোবাংলার সামনে মানববন্ধন করেছি। কিন্তু কোনো সমাধান পাইনি। আজ একই দাবি নিয়ে আমরা আবার এসেছি। এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে।  

দাবি আদায় না হলে অনশন কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। তবে এ বিষয়ে পেট্রোবাংলার পক্ষ থেকে এখনও কেউ কোনো মন্তব্য করেননি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক