জনবল সংকটে চালু হচ্ছে না স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

জনবল সংকটে চালু হচ্ছে না স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৩ ০৫:১১:৩৫ পূর্বাহ্ন

 জনবল সংকটে চালু হচ্ছে না  স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র

বোগলাবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র


গ্রামের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে প্রায় ২কোটি  ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বিতল ভবন। তবে জনবল সংকটের কারণে চালু করা যাচ্ছে না। 

ফলে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ। এতে নষ্ট হচ্ছে আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জামাদি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো উদ্যোগ না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন কয়েক হাজার মানুষ।

জানা যায়, ২০২০ সালে স্থানীয় রফিকুল ইসলামের  দান করা সাড়ে ৫০শতাংশ জমি উপর নির্মিত হয় উপজেলার বোগলাবাজার  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বিতল ভবনটি। পরিত্যক্ত অবস্থায় থাকা ওই সেবা কেন্দ্রে জনবল নিয়োগের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগ বেশ কয়েকবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জনবল নিয়োগে কোনো উদ্যোগ না নেয়ায়  চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।

সূত্র জানায়, এ সকল কেন্দ্রে বিনামূল্যে মা ও শিশু স্বাস্থ্য সেবা, গর্ভবতী সেবা, গর্ভোত্তর সেবা, এম আর সেবা, সাধারণ রোগীর সেবা, ৫ বছরের কম বয়সী শিশুদের সেবার জন্য উপজেলায়  ৫টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। তারমধ্যে বোগলাবাজার  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি জনবল না থাকায় চালু করা যাচ্ছে না।

এদিকে দীর্ঘদিন ধরে ওই ভবন পরিত্যক্ত অবস্থায় থাকায় আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জামাদি নষ্ট হচ্ছে। 

স্থানীয় আব্দুল হক বলেন, আমার গর্ভবতী স্ত্রীর প্রসব ব্যথা শুরু হলে উপজেলা সদর হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে সন্তান প্রসব হয়ে যায়। শুধু আমার স্ত্রীর বেলায় নয় এমন অনেক ঘটনা-ই এই এলাকাতে ঘটেছে।

বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান জানান, জনবল নিয়োগ না দেওয়ায় কেন্দ্রটি চালু হয়নি। মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয়ের মাধ্যমে মন্ত্রণালয়ের কথা হয়েছে আশাবাদী খুব শ্রীগ্রই জনবল নিয়োগের মাধ্যমে কেন্দ্রটি চালু করা হবে।

এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার জানান, বোগলাবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে জনবল নিয়োগের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে।

ডি ডি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী