একদিনে ১০৫২ ডেঙ্গু শনাক্ত, দুই-তৃতীয়াংশই পুরুষ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

একদিনে ১০৫২ ডেঙ্গু শনাক্ত, দুই-তৃতীয়াংশই পুরুষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ০৭:০৫:২১ পূর্বাহ্ন

একদিনে ১০৫২ ডেঙ্গু শনাক্ত, দুই-তৃতীয়াংশই পুরুষ

ছবি: সংগৃহীত


সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৫২ জন, যাদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ নতুন রোগীই পুরুষ। এর আগে গতকাল (১৮ নভেম্বর) ১০৮৩ জন ডেঙ্গু শনাক্ত হয়েছিল।

মঙ্গলবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭১, ঢাকা উত্তর সিটিতে ২৪২, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫১, খুলনা বিভাগে ১৪০ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এসব নতুন শনাক্তদের মধ্যে পুরুষ ৬৬.৬৫ শতাংশ এবং নারী রয়েছেন ৩৩.৪ শতাংশ।

এদিকে গত এক দিনে সারাদেশে ১০৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭৭ হাজার ৭০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮২ হাজার ১২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২২ জনের। এছাড়াও গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক