আজ থেকে ভর্তুকি মূল্যে আলু বিক্রি শুরু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

আজ থেকে ভর্তুকি মূল্যে আলু বিক্রি শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৪ ১২:৪১:৪৫ অপরাহ্ন

আজ থেকে ভর্তুকি মূল্যে আলু বিক্রি শুরু

ছবি : ফাইল ফটো


আজ বুধবার (২০ নভেম্বর) থেকে টিসিবির কার্ডধারী সাধারণ ভোক্তাদের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যের সঙ্গে আলু বিক্রি শুরু হবে। টিসিবি ভবনের সামনে ট্রাকসেলের মাধ্যমে আলু বিক্রি কার্যক্রম উদ্বোধান করবেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। 
মঙ্গলবার (১৯ নভেম্বর) টিসিবি আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। উক্ত কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকসেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি তেল, ডাল ও খাদ্য অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত চাল বিক্রি করা হচ্ছে। এ কার্যক্রমের সঙ্গে আগামী বুধবার থেকে ঢাকা মহানগরীতে ভোক্তাদের জন্য ৪০ টাকা কেজি দরে জনপ্রতি তিন কেজি করে আলু দেওয়া হবে। এছাড়া প্রতিলিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতিকেজি মসুর ডাল ৬০ টাকা ও প্রতিকেজি চাল ৩০ টাকায় কেনা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক