তারেক রহমানের নামের আগে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক ব্যবহারে নেতাকর্মীদের নিষেধ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

তারেক রহমানের নামের আগে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক ব্যবহারে নেতাকর্মীদের নিষেধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৪ ০১:৩১:৩৯ পূর্বাহ্ন

তারেক রহমানের নামের আগে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক ব্যবহারে নেতাকর্মীদের নিষেধ

ছবি : ফাইল ফটো


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের নামের আগে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক জাতীয় শব্দ ব্যবহারে নেতাকর্মীদের নিষেধ করেছেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সহকর্মী হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ ও নেতা হিসেবে আপনাদের কাছে নির্দেশ, আমার নাম যখন কেউ বলবেন তখন দেশনায়ক বা রাষ্ট্রনায়ক এই কথাগুলো দয়া করে ব্যবহার করবেন না।’

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএনপি আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

দেশে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে। এ জন্য জনগণকে সচেতন করতে হবে। সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে জনগণকে।’ রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এর জন্য স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে।

জবাবদিহি না থাকায় আওয়ামী লীগের স্বৈরাচারী হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেন, ‘নির্বাচনের জবাবদিহি, প্রতিনিধির জবাবদিহি নিশ্চিত করাই মূল কাজ হবে। রাজনীতি রুগণ হলে অর্থনীতি রুগ্ন হয়। রাজনীতি ও অর্থনীতি রুগণ হলে স্বাস্থ্য, শিক্ষা সব ব্যবস্থাই রুগণ হবে। তাই জবাবদিহি নিশ্চিত করতে হবে জনপ্রতিনিধিদের মধ্যে।’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক