১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৪ ১০:২০:১২ পূর্বাহ্ন

১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে

ছবি: সংগৃহীত


মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রবাসী ও শ্রমিকদের পাসপোর্ট নবায়ন প্রসঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিষয়টি আমরা অবগত। আমরা মন্ত্রণালয় না তারপরও স্বরাষ্ট্রসচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে, পাসপোর্ট ছাপানোর জন্য ফয়েল পেপার আনা হচ্ছে। আশা করছি ১০ ডিসেম্বর থেকে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সকালে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে হওয়ার বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

পাসপোর্ট নিয়ে প্রবাসীরা ঝামেলায় পড়েছে, এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা বলেন, শুধু মালয়েশিয়া না, মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাসপোর্টের জন্য ঝামেলা হচ্ছে।অনেকে আমাকে অনেক ম্যাসেজ লেখেন, ওনারা ভাবেন আমি হয়ত পড়ি না, আমি কিন্তু সবই পড়ি। এখন দুই ধরনের পাসপোর্ট আছে, একটা হচ্ছে ই-পাসপোর্ট আরেকটি হচ্ছে এমআরপি। ই-পাসপোর্ট দেওয়ার ব্যাপারে কোনো ধরনের সংকট নেই। তবে আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা ই-পাসপোর্ট করতে চান না। তারা এমআরপি পাসপোর্ট করতে চান। সেই সমস্যা আমরা জানি। এমআরপি পাসপোর্ট কিন্তু ব্যাকডেটেড। জাতীয় পর্যায়ে আমাদের একটা লক্ষ্য হচ্ছে এমআরপি থেকে ই-পাসপোর্টে চলে যাব। প্রবাসী ভাইদের ডিমান্ড হচ্ছে এমআরপি। আমি এ বিষয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। শ্রমিকদের অনেক কমপ্লেইন আছে, এ বিষয়ে আমরা কিন্তু অবগত আছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক