এদের র*ক্ত ও ত্যা গে র সঙ্গে বেইমানি করা যাবে না : নতুন সিইসি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

এদের র*ক্ত ও ত্যা গে র সঙ্গে বেইমানি করা যাবে না : নতুন সিইসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৪ ০৪:৫৪:৫৩ পূর্বাহ্ন

এদের র*ক্ত ও ত্যা গে র সঙ্গে বেইমানি করা যাবে না : নতুন সিইসি

ছবি: সংগৃহীত


গত জুলাই এবং আগস্টে শহীদদের রক্ত ও ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না বলে ঢাকা পোস্টকে জানিয়েছে সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা পোস্টের এ প্রতিবেদককে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন সিইসি এ কথা বলেন।

এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমাদের দেশে নির্বাচনটা একটা বিশাল চ্যালেঞ্জ। অতীতেও ছিল বর্তমানেও রয়েছে। গত তিনটা নির্বাচনে মানুষজন ভোট দিতে পারেনি। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের প্রহসন আমরা দেখেছি। এই সময়ে নির্বাচনের নাম দিয়ে প্রহসন দেখেছি। বর্তমান পরিস্থিতি আরও অন্যরকম। বিশাল একটা গণঅভ্যুত্থানের পর গত ১৫ বছর ধরে কত লোক প্রাণ দিলো, কত লোক আহত হলো, কত লোক নিহত হলো, কত লোক গুম হলো। মানুষের সম্পদ হারালো। স্বামী স্ত্রী হারাল, স্ত্রী স্বামী হারাল এবং ছেলে বাপকে হারাল ও বাবা ছেলেকে হারাল।’

তিনি বলেন, ‘শুধু জুলাই আগস্টে দেড় হাজার লোক শহীদ হলো। ২৫ থেকে ২৬ হাজার লোক আহত হলো। এদের ভোট দেওয়ার দাবি ছিল। এদের রক্তের সঙ্গে ও ত্যাগের সঙোগ বেইমানি করা যাবে না। কোনভাবেই করা যাবে না। আমি আমার সর্বস্ব ত্যাগ করে চেষ্টা করবো, একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়ার জন্য।’

নতুন সিইসি বলেন, ‘যার ভোট সে দেবে এটা সম্ভব অবশ্যই হবে। আমি তথ্য, জ্বালানি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম। এই তিন চ্যালেঞ্জিং মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেয়েছি, ইনশাল্লাহ এই চ্যালেঞ্জও আমি সামলে নেব। যত চ্যালেঞ্জই আসুক সংশ্লিষ্ট সবার সহযোগিত দিয়ে ওই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমি সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে। ইনশাল্লাহ আমি জীবনে কোনদিন ফেল করি নাই। আশা করি ইনশাল্লাহ ফেল করবো না। এই আত্মবিশ্বাস আমার আছে।’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক