সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে আজ ও কাল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে আজ ও কাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ১২:৩৩:৩০ অপরাহ্ন

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে আজ ও কাল

প্রতীকী ছবি


সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় শুক্রবার ও শনিবার (২২ ও ২৩ নভেম্বর) ৭ ও ৮ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না। শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১টা আর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না যা সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর প্রকৌশলী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানায়, ১১ কেভি আম্বরখানা ফিডারের আওতাধীন রাজারগল্লি, পায়রা, দর্শনদেউড়ী, সুবিদ বাজার, ফাজিলচিস্ত (আংশিক), দস্তিদার পুকুরপাড়, নূরানী, বনকলা পাড়া ও তৎসলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না। বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য এসব এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

এছাড়া বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামছ ই-আরেফিনের প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, মিরাবাজার, বিশ্বরোড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্রি, মাছিমপুর, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না। বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য এসব এলাকায় সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

এছাড়া একই সময়ে  ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের আওতাধীন টিবি হাসপাতাল, মিতালিটিলা, রায়নগর, রাজবাড়ী, নাইওরপুল, কুমারপাড়া, চারাদিঘীরপাড়, বারুতখানা, জিন্দাবাজার, কাজীটুলা, মিরবক্সটুলা, নয়াসড়ক, জেলরোড আরামবাগ, বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।

কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক