দোয়ারাবাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ PM

দোয়ারাবাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মামুন মুন্সি, দোয়ারাবাজার

প্রকাশিত: ০৮/০৯/২০২৩ ০৭:৪২:৪৪ AM

দোয়ারাবাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এখলাছ মিয়া  (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।আহত হয়েছে ৫জন। শুক্রবার দুপুরের দিকে উপজেলার দোয়ারাবাজার টু বাংলাবাজার ব্রিটিশ সড়কের নৌকা ভাংগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এখলাছ মিয়া(২৬) ছাতক উপজেলার চরমাধক গ্রামের জাহির উদ্দিনের ছেলে।এ সময় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের  বড়খাল গ্রামের মৃত সোনাধর আলীর পুত্র  নুরুল হাসান (৩২)  একই গ্রামের সুলমানের ছেলে আছর আলী (৩৫) মৌলারপার গ্রামের জাহির মিয়া (৫০) গুরুতর আহত হন।তাৎক্ষণিক দুই জনের নাম জানা যায়নি।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, দোয়ারাবাজার টু বাংলাবাজার  ব্রিটিশ সড়কের নৌকা ভাংগা নামক স্থানে দ্রুত গতিতে আসা দুই মোটরসাইকেল সামনা সামনি সংঘর্ষে মৃত এখলাছসহ দুই মোটর সাইকেলে পাঁচ আরোহী ছিট‌কে প‌ড়েন। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ