‘আ ন্দো ল নে র মোড় বদলে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা’
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

‘আ ন্দো ল নে র মোড় বদলে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ১০:০২:৫৩ পূর্বাহ্ন

‘আ ন্দো ল নে র মোড় বদলে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা’

ছবি: সংগৃহীত


গণআন্দোলনের গতিপথ বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।  

তিনি বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৮ জুলাই 'সম্মানের' প্রশ্নে আন্দোলনে প্রতিরোধ গড়ে তুলেছিল। এই প্রতিরোধই আন্দোলনের নতুন গতিপথ তৈরি করে এবং এটি 'নিউ মিডিয়া'র ভূমিকার প্রতিফলন।” 

তিনি আরও বলেন, “১৮ এবং ৩০ জুলাই এ আন্দোলনের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ এবং ৩০ জুলাই শেখ হাসিনাকে ‘লাল কার্ড’ প্রদর্শনের ঘটনাগুলো আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলে।”  

শুক্রবার (২২ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রামের আয়োজনে ‘দ্য রোল অব নিউ মিডিয়া ইন রেভল্যুশন অ্যান্ড রি-বিল্ডিং’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।  

সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্দোলনের অন্যতম পরিচিত মুখ মানজুর আল মাতিন বলেন, “রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং এনএসইউর গ্রুপগুলোতে আমি দেখেছি কীভাবে ‘সিভিল ওয়ার’-এর পরিকল্পনা সাজানো হয়েছিল। এটি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার এক অনন্য উদাহরণ।”  

তিনি আরও বলেন, “অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সংগ্রাম এখনও অব্যাহত রাখতে হবে। এটি ‘নিউ মিডিয়া’র অবদানের একটি বড় উদাহরণ।”  

সেমিনারে সভাপতিত্ব করেন এনএসইউর এমসিজে প্রোগ্রামের শিক্ষক ড. শরিফুল ইসলাম ইমশিয়াত। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক