পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৫ PM

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৩ ০৯:৫৮:২৫ AM

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত


সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার ভুটানে থিম্পুর চাংলিমিথাং সেটডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পিছিয়ে পড়ে ২-১ গোলে হারিয়েছে পকিস্তানকে। ৬ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে বাংলাদেশ গোলরক্ষককে পরাস্ত করেন পাকিস্তানের আবদুল ঘানি।

বাংলাদেশ ম্যাচে ফেরে ১৪ মিনিটে। ডান দিক থেকে আসা ক্রসে দুই ডিফেন্ডারের মাঝদিয়ে হেডে গোল করেন মুর্শেদ আলী। প্রথমার্ধেই বাংলাদেশ লিড নেয় আবু সাইদের গোলে। ৩০ মিনিটে ডান দিক থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত ক্রসে দ্বিতীয় পোস্ট দিয়ে প্লেসিংয়ে পাকিস্তানের জালে বল পাঠন আবু সাইদ।

ইনজুরি সময়ে বাংলাদেশ ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ হারায়। সালাউদ্দিন শাহেদ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি।

আগামী ১০ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। প্রথম সেমিফাইনালে ভারত ৮-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। ২০১৫ সালে সিলেটে ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

এম সি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা