কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ AM

কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৪ ১১:০১:২২ AM

কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া পৌর শাখার উদ্যোগে দলকে গতিশীল করার লক্ষ্যে ৬নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সমাবেশ শনিবার (২৩ নভেম্বর) শেষ বিকালে কুমারপট্টি সোসাইটি মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।

সভায় ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, উদ্বোধক বক্তা ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, প্রধান বক্তা ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী। বিশেষ অতিথি ছিলেন , বিএনপি নেতা জাহাঙ্গীর আলম তালুকদার, বিশ্বাস শফিকুর রহমান টুলু,  অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, সেলিম শিকদার, কামরুজ্জামান কাজল তালুকদার, আসাদুজ্জামান খান, উপজেলা যুবদল নেতা হারুন- অর- রশিদ, সজল বিশ্বাস, শ্রমিক দল নেতা শোয়েবুর রহমান, পৌর যুবদল নেতা এস এম শামুয়েল হক তানিম, সৈয়দ মো. রাসেল, উপজেলা জাসাস নেতা তানজিল জামান জয় প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি একটি সুসংগঠিত ও শান্তিপুর্ন দল। এই দলকে আগামী নির্বাচনে জয়যুক্ত করতে আমাদের সকলকে মাঠে-ময়দানে কাজ করতে হবে। কোন বিতর্কিত কাজ করা যাবে না। ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দল সুসংগঠিত হবে তাহলে আগামি নির্বাচনে ধানের শীষ মার্কা জয় লাভ করবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা  ইমরান বিশ্বাস, মিলন বেপারী,  মোঃ জিয়াউর রহমান, তারেক আনাম সুমন, লিলি বেগম, নার্গিস আক্তার কাজল, মোঃ নুরুজ্জামান আকন প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,