চাঁদপুর ফোরাম ঢাকার সেতুবন্ধন সভা অনুষ্ঠিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

চাঁদপুর ফোরাম ঢাকার সেতুবন্ধন সভা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ১০:২৩:১৮ পূর্বাহ্ন

চাঁদপুর ফোরাম ঢাকার সেতুবন্ধন সভা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


ঢাকায় বসবাসরত চাঁদপুরের সব শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে সেতুবন্ধন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে ঢাকাস্থ চাঁদপুর ফোরামের উদ্যোগে এ সেতুবন্ধন সভা অনুষ্ঠিত হয়।

ফোরামের আহ্বায়ক মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আল আমিন মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন, এফবিসিসিআই সদস্য এম এস মোস্তফা কামাল, দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, বিডি সমাচার ২৪ ডটকমের সম্পাদক মহসিন হোসেন, বিশিষ্ট সংগঠক মাসউদুর রহমান, এহতেশামুল হক সাখী, মুফতি সাব্বির আহমদ, ঢাকা ওয়াসার ইন্সপেক্টর শাহ পরান, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, শাহাদাত প্রকাশনীর সত্ত্বাধিকারী শাহাদাত হোসেন প্রধানীয়া, সাংবাদিক মো. সাইফুদ্দিন, সালাউদ্দিন খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঢাকায় বসবাসকারী চাঁদপুর জেলার নাগরিকদের মধ্যে আদর্শ সমাজ গঠনে একতা, সেতুবন্ধন, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ স্থাপন, সামাজিক সম্প্রীতি ও বাঙালিয়ানা সংস্কৃতির মাধ্যমে অপরাপর সহযোগী হওয়ার মধ্যদিয়ে একটি টেকসই, মজবুত, ঐক্যবদ্ধ সোসাইটি প্রতিষ্ঠা করতে কাজ করতে হবে। 

নেতৃবৃন্দ আরও বলেন, চাঁদপুরের সামাজিক,সাংস্কৃতিক, অবকাঠামো উন্নয়ন ও বেকারত্ব, মাদক দূরীকরণে গঠনমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আগামীতে যথাযথ ভূমিকা রাখবে ঢাকাস্থ চাঁদপুর ফোরাম।একই সঙ্গে চাঁদপুরের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন ফোরামের এই নেতৃবৃন্দরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক